বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ বাঁচবে: বেনাপোলে মফিকুল হাসান তৃপ্তি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বাংলাদেশ বর্তমান সংকট থেকে মুক্তি পাবে।

শুক্রবার বেনাপোলের বল্ডফিল্ড মাঠে বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নজিম উদ্দিনের সভাপতিত্বে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ধানের শীষের মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি প্রধান অতিথির বক্তব্যে বলেন,

“বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা হলো দেশের রাষ্ট্রীয় কাঠামো মেরামত ও জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠার একটি বিস্তারিত কর্মপরিকল্পনা। এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমেই দেশ বর্তমান সংকট থেকে মুক্তি পেতে পারে। আগামী নির্বাচনী বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশ বাঁচবে।”

তিনি আরও বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে শার্শা উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে রয়েছে, শার্শা উপজেলাকে মাদক মুক্ত করা। শিক্ষিত বেকার যুবকদের বিনা টাকায় সরকারি চাকুরির ব্যবস্থা করা। কৃষকদের স্বল্প সুদে ঋণ প্রদান করা। বয়স্ক ভাতা বৃদ্ধি করা।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মহাসিন কবির। বেনাপোল পৌর সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল কবির সুমন, ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ প্রমুখ।

এছাড়াও, শার্শা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক উঠান বৈঠকে উপস্থিত ছিলেন।