সীমান্তে মাদক ও মোটরসাইকেলসহ আটক ২

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ, ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কায়বা ও গোগা বিওপির সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন— শার্শা থানার রুদ্রপুর গ্রামের আইয়ুব হোসেনের ছেলে আলী হোসেন (৩৫) ও শহিদুল ইসলামের ছেলে লিটন হোসেন (৩২)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ বোতল ভারতীয় মদ, ৯ পিস ইয়াবা, নগদ ৩৫ হাজার ৮০০ টাকা এবং মাদক বহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেলসহ ওই দুইজনকে আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৫১ হাজার ৫০০ টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির এই ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের মালামালসহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।