স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনকে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম, যশোর। সোমবার তাকে জিজ্ঞাসাবাদ শেষে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
আটক হুমায়ুন কবির তুহিন নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল সাত্তারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি মোহাম্মদ আলী।
ডিবি সূত্রে জানা গেছে, ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও বর্তমানে আওয়ামী লীগের হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।







