সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম। সন্ধ্যা ৭টায় ভাষণটি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এছাড়া এদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার রেকর্ড করা ভাষণটিও রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হবে।

পরদিন সোমবার (৯ ফেব্রুয়ারি) আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণ সম্প্রচারের কথা রয়েছে।