স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠ জয় নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে দলটি এবং এর চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি তারেক রহমানকে শুভেচ্ছা জানান। এর কয়েকঘণ্টা পর তিনি তারেক রহমানকে ফোন করেন। ফোন করেও তিনি অভিনন্দন জানান। এটিও তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন।
নরেন্দ্র মোদি উল্লেখ করেন, ‘‘জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানাই।’’
‘‘বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টায় আমি আমার শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছি।’’
তিনি আরও উল্লেখ করেন, ‘‘নিবিড় ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমি আমাদের দুই দেশের মানুষের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকারের কথা পুনরায় ব্যক্ত করেছি।’’







