সর্বশেষ:
যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ
ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা প্রতিহতের তাওফিক চেয়ে সংসদে মোনাজাত
যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ
যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক
যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
কচুরিপানায় বিপর্যস্ত ভৈরব, পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবীরা
১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২
যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মদনে বন্যার পানিতে ভেসে আসা লাশ উদ্ধার
জেলা প্রতিনিধি:- মদনের হাওরে বন্যার পানিতে ভেসে আসা অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার তিয়শ্রী ইউনিয়নে বালালী গ্রামের সামনের হাওরে লাশ দেখতে পান স্থানীয় লোকজন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
স্থানীয় লোকজন জানান, বন্যার পানির ঢেউয়ে লাশ বালালী গ্রামের সামনের হাওরে ভাসতে দেখে লোকজন মদন থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। কিন্তু লাশ বিকৃত হওয়ায় নারী না পুরুষ তা শনাক্ত করা সম্ভব হয়নি।
মদন থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, লাশ পচে বিকৃত অবস্থায় পাওয়া যাওয়ায় নারী না পুরুষ বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Tag :



























