Jashore , Monday, 9 November 2026

যশোরে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং অপরজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) যশোরের কোতোয়ালি মডেল থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর।

অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত কোতোয়ালি মডেল থানাধীন কচুয়া ইউনিয়নের ঘোপ উত্তরপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার বাসিন্দা বাবলু হোসেনের (৩৫) দোতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপপরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে তাঁর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।

অন্যদিকে, একই দিন বেলা আড়াইটার দিকে শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় অভিযান চালিয়ে সুজন শেখ (২৬) নামে আরেকজনকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাফিজা খাতুনের প্রসিকিউশনে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওমীদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সুজন শেখকে ২০০ টাকা অর্থদণ্ড ও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10 Minutes Ago
8 Time View