Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১৬ লাখ ৭০ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৮ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) এলাকার টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে ভারতীয় ১৩৪টি শাড়ি, ১২টি কম্বল, ২৫টি চাদর, আধা কেজি জিরা, ৩২ প্যাকেট ফুসকা, সাড়ে ৬ কেজি কিসমিস, ১২০টি চকলেট, ১২টি ঔষধসামগ্রী ও ১ হাজার ২৫০টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৭০ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 3 Hours Ago
20 Time View