Jashore , Tuesday, 3 November 2026
সর্বশেষ:
কাশিমপুর থানা ঘেরাও ও পুলিশের সঙ্গে সংঘর্ষ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে শ্রমিক ছত্রভঙ্গ যশোরে পাঁচফোড়নকে ১ লাখ ও ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা আওয়ামী লীগের নাশকতার ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণায় যশোরে বিক্ষোভ গার্মেন্টস শ্রমিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার জুলাই স্মৃতিস্তম্ভে আগুন: জড়িতদের গ্রেফতারের দাবিতে যশোরে স্মারকলিপি পরকীয়া আড়াল করতেই জোড়া খুন! যশোরে বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় ককটেলসদৃশ বস্তু উদ্ধার যশোর হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টায় নারী আটক অভয়নগরে পুলিশের হাত থেকে মৎস্যজীবী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন বিএনপি নেতা!

যশোর হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টায় নারী আটক

নিজস্ব প্রতিবেদক
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে খাইরুন্নেসা নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে একটি স্বর্ণের চেইন ও নগদ ১ হাজার ৮শত ৫০ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে দিকে হাসপাতালের করোনারি ভবনের ১৪ নম্বর বহির্বিভাগের কক্ষে এ ঘটনা ঘটে।

আটক খাইরুন্নেসা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার গড় মণ্ডল গ্রামের তবারকের স্ত্রী। অন্যদিকে ভুক্তভোগী হাসিনা বেগম (৪০) যশোর সদর উপজেলার রাজনগর সাড়াতলা গ্রামের মজিবরের স্ত্রী।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হাসিনা বেগম চিকিৎসকের পরামর্শ নিতে করোনারি ভবনের ১৪ নম্বর বহির্বিভাগের কক্ষে যান। সেখানে অবস্থানকালে সুকৌশলে তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন খাইরুন্নেসা। এ সময় তাঁর ধস্তাধস্তি ও চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে হাতেনাতে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি স্বর্ণের চেইন ও নগদ ১ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।

প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা সাধারণ ও অসহায় রোগীদের টার্গেট করে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় হাসপাতাল চত্বরে আগত রোগী ও স্বজনদের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 11 Hours Ago
20 Time View