Jashore , Tuesday, 3 November 2026
সর্বশেষ:
কাশিমপুর থানা ঘেরাও ও পুলিশের সঙ্গে সংঘর্ষ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে শ্রমিক ছত্রভঙ্গ যশোরে পাঁচফোড়নকে ১ লাখ ও ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা আওয়ামী লীগের নাশকতার ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণায় যশোরে বিক্ষোভ গার্মেন্টস শ্রমিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার জুলাই স্মৃতিস্তম্ভে আগুন: জড়িতদের গ্রেফতারের দাবিতে যশোরে স্মারকলিপি পরকীয়া আড়াল করতেই জোড়া খুন! যশোরে বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় ককটেলসদৃশ বস্তু উদ্ধার যশোর হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টায় নারী আটক অভয়নগরে পুলিশের হাত থেকে মৎস্যজীবী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন বিএনপি নেতা!

সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ এবং চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আঞ্চলিক পর্যায়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এই যৌথ অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বৈঠকে ৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। অন্যদিকে ৭ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিত সিং।

দ্বিপক্ষীয় বৈঠকে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা, চোরাচালান প্রতিরোধসহ সব ধরনের সীমান্ত অপরাধ নির্মূল এবং কার্যকর সীমান্ত ব্যবস্থাপনায় দুই বাহিনীর মধ্যে সমন্বিত সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ ও গঠনমূলক মতবিনিময় করেন দুই দেশের সীমান্তরক্ষী প্রতিনিধিরা।

বৈঠক শেষে উভয় পক্ষই সীমান্তে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার অনড় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রতিনিধি দলের প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই আলোচনা ও গৃহীত সিদ্ধান্তগুলো সীমান্ত এলাকার সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তি, স্থিতিশীলতা ও আঞ্চলিক উন্নয়নে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকটি মঙ্গলবার দুপুরে সফলভাবে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 3 Hours Ago
17 Time View