Jashore , Tuesday, 3 November 2026
সর্বশেষ:
কাশিমপুর থানা ঘেরাও ও পুলিশের সঙ্গে সংঘর্ষ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে শ্রমিক ছত্রভঙ্গ যশোরে পাঁচফোড়নকে ১ লাখ ও ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা আওয়ামী লীগের নাশকতার ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণায় যশোরে বিক্ষোভ গার্মেন্টস শ্রমিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সীমান্ত হত্যা বন্ধ ও অপরাধ দমনে বিজিবি-বিএসএফের সহযোগিতা জোরদারের অঙ্গীকার জুলাই স্মৃতিস্তম্ভে আগুন: জড়িতদের গ্রেফতারের দাবিতে যশোরে স্মারকলিপি পরকীয়া আড়াল করতেই জোড়া খুন! যশোরে বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় ককটেলসদৃশ বস্তু উদ্ধার যশোর হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টায় নারী আটক অভয়নগরে পুলিশের হাত থেকে মৎস্যজীবী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন বিএনপি নেতা!

যশোরে বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় ককটেলসদৃশ বস্তু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় একটি বসতবাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় লাল রঙের টেপ দিয়ে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকার আশিকুর রহমানের বসতবাড়ির খড়ির ঘরের পাশ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আশিকুর রহমানের স্ত্রী বাড়ির খড়ি রাখার স্থানের পাশে সন্দেহজনক লাল টেপ দিয়ে মোড়ানো ওই বস্তুটি পড়ে থাকতে দেখেন। বিষয়টি টের পেয়ে তিনি দ্রুত প্রতিবেশী বাচ্চু মিয়াকে জানান। পরে বাচ্চু মিয়া জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল হক তাৎক্ষণিকভাবে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ককটেলসদৃশ বস্তুসংবলিত স্থানটি ঘিরে ফেলেন এবং নিরাপদে সেটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ ধরনের বিস্ফোরক সদৃশ বস্তু কার বা কারা কী উদ্দেশ্যে সেখানে ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10 Hours Ago
17 Time View