যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে যশোর জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম।
যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পীর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন, মাসুদ কাইসার ইশতিসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।























