যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরের হামিদপুর আল-হেরা কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। দিনটি উদ্যাপন উপলক্ষে কলেজে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন।
আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শওকত আলী, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শেখ মিজানুর রহমান, মার্কেটিং বিভাগের প্রভাষক রহমত হোসেন এবং পরিসংখ্যান বিভাগের প্রভাষক সোহেল রানা।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হাবিবুর রহমান লেন্টু।






















