Jashore , Saturday, 7 November 2026
সর্বশেষ:
যশোরে মহিলা পরিষদের নবগঠিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরে পুলিশের বিশেষ কল্যাণ সভা যশোরে ১০৯তম মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লববার্ষিকী উদযাপিত ঐক্য নষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ যশোরে মাদক ও চোরাচালানি মালামাল জব্দসহ আটক ২ ২৪-এর গণ-অভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ নভেম্বরের পরাজিত শক্তি: প্রতিমন্ত্রী অমিত যশোরে বস্তাবন্দি বৃদ্ধের মরদেহ উদ্ধার; পরিচয় শনাক্ত আজ ঐতিহাসিক সেই ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’

যশোরে ১০৯তম মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লববার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
১০৯তম ঐতিহাসিক মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লববার্ষিকী উপলক্ষে যশোর শহরে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা কমিটির উদ্যোগে শনিবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়। এসময় শহরের পাইপপট্টি মোড় থেকে একটি লাল পতাকা মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যশোর প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ করে।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা কমিটির সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির জেলা সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস এবং যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ বুলু।

সমাবেশে বক্তারা তৈরি পোশাক (গার্মেন্টস) শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবিতে চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি জানান। তারা বলেন, নিত্যপণ্যের বাজারে শ্রমিকেরা পরিবার নিয়ে বেঁচে থাকার মতো মজুরি পাচ্ছেন না। আন্দোলনরত শ্রমিক ও নেতাদের ওপর নির্যাতন, হত্যা ও গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে আটককৃতদের মুক্তির দাবি জানানো হয়। এছাড়া, দেশের শ্রমজীবীদের স্বার্থে অবিলম্বে গণতান্ত্রিক শ্রম আইন বাস্তবায়ন, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং সার্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।

ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে আমেরিকা-ইসরায়েলের আগ্রাসনের সমালোচনা করে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী শক্তিগুলো যুদ্ধ ও অস্ত্র খাতে ব্যয় বাড়িয়ে জনগণের অধিকার হরণ করছে। এর বিপরীতে পুঁজিবাদবিরোধী অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের আদর্শ আজ আরও প্রাসঙ্গিক।

মানবিক করিডোরের প্রস্তাব, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা প্রদান এবং এনডিএ-সহ বিভিন্ন সামরিক-প্রতিরক্ষা চুক্তিকে জাতীয় স্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানান নেতারা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : One hour ago
16 Time View