Jashore , Saturday, 7 November 2026
সর্বশেষ:
যশোরে মহিলা পরিষদের নবগঠিত জেলা কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরে পুলিশের বিশেষ কল্যাণ সভা যশোরে ১০৯তম মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লববার্ষিকী উদযাপিত ঐক্য নষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ঝিকরগাছায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ যশোরে মাদক ও চোরাচালানি মালামাল জব্দসহ আটক ২ ২৪-এর গণ-অভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ নভেম্বরের পরাজিত শক্তি: প্রতিমন্ত্রী অমিত যশোরে বস্তাবন্দি বৃদ্ধের মরদেহ উদ্ধার; পরিচয় শনাক্ত আজ ঐতিহাসিক সেই ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’

যশোরে মাদক ও চোরাচালানি মালামাল জব্দসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে দুই জন আসামিসহ মাদকদ্রব্য এবং বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ কাশিপুর বিওপি এবং বেনাপোল আইসিপি’র টহলদল সীমান্ত এলাকায় এই মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ০২ জন আসামিসহ ভারতীয় ০২ বোতল ফেন্সিডিলজাতীয় কাফ সিরাপ, ০৬টি শাড়ি, ২৫টি কম্বল, ০২ প্যাকেট ফুসকা, ০৩ প্যাকেট আমসত্ত্ব, ৪০টি চকলেট, ৩১০টি ওষুধ সামগ্রী এবং ২৩১টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩,৩৭,১৫০ (তিন লাখ সাইত্রিশ হাজার একশত পঞ্চাশ) টাকা।

আটককৃত আসামিরা হলেন, শার্শার কাশিপুর এলাকার ফুলসুরাত (২৪) ও জায়েদা (৫৫)। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে মামলা দায়েরের মাধ্যমে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্র আটকের লক্ষে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানি মালপত্র জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 2 Hours Ago
19 Time View