Jashore , Monday, 9 November 2026

যশোর সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিকসসহ পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৮ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (৯ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।

আটক পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৪২টি শাড়ি, ১১টি কম্বল, ৯টি চাদর, ৪ প্যাকেট ফুসকা, ৩ দশমিক ৫ কেজি কিসমিস, ৪০টি চকলেট ও ৪৫২টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য ৮ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 6 Minutes Ago
12 Time View