Jashore , Monday, 9 November 2026

যশোরের কালীবাজারে মণ্ডপে আগুনের ছবি ভারতের: জেলা পুলিশ

নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের একটি শ্যামাপূজা মণ্ডপে অগ্নিকাণ্ডের ছবিকে যশোরের কালীবাজারের ঘটনা বলে প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে ছবিটি ভারতের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কালীবাজারের বলে নিশ্চিত হয়েছে জেলা পুলিশ। একই সঙ্গে মণ্ডপে জঙ্গিদের আগুন দেওয়ার প্রচারকেও মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জনসচেতনতামূলক বার্তায় এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ছবিটি যশোরের নয়, ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কালীবাজারে একটি শ্যামাপূজা মণ্ডপে অগ্নিকাণ্ডের। কালীপূজার আগের দিন মণ্ডপ উদ্বোধনের আগেই এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মণ্ডপে বৈদ্যুতিক কাজ চলার সময় শর্টসার্কিট থেকে কাপড়ে আগুন লাগে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনে পুরো মণ্ডপ পুড়ে ছাই হয়ে যায়।

জেলা পুলিশ আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি যশোরের ঘটনা বলে প্রচার করা বিভ্রান্তিকর। ছবিতে থাকা ব্যানারের ‘JASORA KALIBAZAR’ বানান এবং মণ্ডপের নকশার সঙ্গে যশোরের কালীবাজারের কোনো মিল নেই। ফলে এ ঘটনাকে জঙ্গিদের অগ্নিসংযোগ বলে প্রচারের দাবিও সম্পূর্ণ ভিত্তিহীন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের বিভ্রান্তিকর প্রচার সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি করতে পারে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। জনস্বার্থে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে এ সতর্কবার্তা প্রচার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 7 Minutes Ago
12 Time View