Jashore , Monday, 9 November 2026

যশোর সদরের ১৫ ইউনিয়নে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আবেদন সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী, নির্যাতিত ও জনপ্রিয় নেতাদের মূল্যায়ন করতে চায় বিএনপি। বিশেষ করে দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা নেতাদের দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তবে সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা নেই কিংবা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত এমন কাউকে মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির নেতারা।

এ লক্ষ্যে যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্তসহ আবেদন সংগ্রহ করা হয়েছে। গত ৭ নভেম্বর থেকে ৯ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত জেলা বিএনপির কার্যালয়ে এসব আবেদন গ্রহণ করা হয়।

সদর উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, মনোনয়নপ্রত্যাশীরা তাঁদের রাজনৈতিক জীবনের বিবরণ, রাজনৈতিক মামলার সংখ্যা, মামলা নম্বর ও এজাহারের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিয়েছেন।

দেয়াড়া ইউনিয়নের মনোনয়নপ্রত্যাশী ইদ্রিস আলী বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে রাজপথে সক্রিয় ছিলেন তাঁরা। সেই অবস্থান থেকেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন চেয়েছেন তিনি।

ইদ্রিস আলী বলেন, ‘এখন দল যে সিদ্ধান্ত নেবে, আমি সেই সিদ্ধান্তের প্রতি অবিচল থাকব। আমার মতো আরও অনেকে মনোনয়ন চেয়েছেন। দল যাকে যোগ্য মনে করবে, তাকেই মনোনয়ন দেবে। আমি দলের সিদ্ধান্তে আপসহীন। দল যাকে যোগ্য মনে করবে, আমি তাঁর হয়ে কাজ করব। দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সম্মিলিত প্রচেষ্টায় প্রার্থীকে বিজয়ী করব, ইনশাআল্লাহ।’

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নেতাদের কাছ থেকে জীবনবৃত্তান্তসহ আবেদন চাওয়া হয়েছে।

তিনি বলেন, বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দল হওয়ায় প্রতিটি ইউনিয়নেই একাধিক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। তাঁদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে দলীয় মনোনয়ন দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রার্থীদের রাজনৈতিক জীবনবৃত্তান্তের পাশাপাশি রাজনৈতিক মামলার সংখ্যা, মামলা নম্বর ও এজাহারের ফটোকপি সংগ্রহ করা হয়েছে।

আঞ্জুরুল হক খোকন আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা নেতাদের মূল্যায়ন করা হবে। তবে আন্দোলনে ত্যাগ স্বীকার করলেও বিতর্কিত কাউকে মনোনয়ন দেওয়া হবে না। জনগণের সামান্যতম প্রতিপক্ষ হয়েছেন, এমন কাউকেও দলীয় মনোনয়নের জন্য বিবেচনা করা হবে না।

দলীয় নেতাদের মতে, বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকা নেতৃত্বের প্রতিযোগিতার অংশ। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার প্রত্যাশা তাঁদের।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 10 Minutes Ago
13 Time View