ফকিরাপুলে বই বাঁধাইয়ের একটি কারখানা থেকে ১ শিশুর মরদেহ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদন:- রাজধানীর ফকিরাপুলে বই বাঁধাইয়ের একটি কারখানা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছেদশ বছর বয়সী নিহত শুভ আনিস বুক বাইন্ডিং নামে একটি কারখানার এক কর্মচারী শাওনের ছোট ভাই।

শুক্রবার ধলপুর থেকে বড় ভাইয়ের কাছে বেড়াতে আসে সে।

রবিবার সকালে তার বড়ভাই শাওন অন্য একটি কাজে বাইরে যায়।

এ সময় তাকে ফোন করে জানানো হয় শুভকে হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী কারখানার অন্য শ্রমিকরা জানান, শুভর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তাদের ধারণা বালিশচাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় বিকেলে পুলিশ সন্দেহভাজন এক কিশোর রবিউলকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীদের জানান রবিউলের সাথে নিহত শুভ’র ভাইয়ের শত্রুতার জেরেই এই ঘটনা।