সোমবার, মার্চ ১৬, ২০২৬
Homeআন্তর্জাতিকতেল স্থাপনায় হামলায় যুদ্ধ এখন বিপজ্জনক পর্যায়ে: ইরান

তেল স্থাপনায় হামলায় যুদ্ধ এখন বিপজ্জনক পর্যায়ে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা চলমান যুদ্ধকে এক ‘বিপজ্জনক পর্যায়ে’ ঠেলে দিয়েছে বলে সতর্ক করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে পরিকল্পিত ‘রাসায়নিক যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, জ্বালানি মজুত কেন্দ্রগুলোতে এই হামলা চালানো আসলে ইরানি নাগরিকদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে রাসায়নিক যুদ্ধ শুরুর নামান্তর।

বাঘাইয়ের মতে, এসব হামলার ফলে বাতাসে ছড়িয়ে পড়া ক্ষতিকারক উপাদান ও বিষাক্ত পদার্থ পরিবেশের ওপর ‘বিধ্বংসী প্রভাব’ ফেলবে। একই সঙ্গে এটি ব্যাপক আকারে মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও সতর্ক করে বলেন, এই পরিবেশগত ও মানবিক বিপর্যয়ের পরিণতি কেবল ইরানের সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিষাক্ত ধোঁয়া ও রাসায়নিকের প্রভাব প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করায় যে ধরনের বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে, তা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: এপি

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়