Jashore , Friday, 23 October 2026
সর্বশেষ:
যশোরে ঢাক-কাঁসরের শব্দে প্রতিমা বিসর্জন রংপুর মেডিকেলে শর্টসার্কিট থেকে আগুন; আহত ৪০ হেফাজতে ইসলামের মধ্যস্থতায় ৭ কওমি দলের নতুন রাজনৈতিক জোট ‘সমমনা ইসলামি দল’ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগে সিপিবির বিক্ষোভ সাত দশকের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’! কোটি টাকার মাছ কেনাবেচার উৎসব যশোরে সার ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ বিরোধী দলের ৫ এমপির অস্ত্র নিয়ে হামলা ও জমি দখলের হুমকি; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

যশোরে রিকশাচালককে হত্যা করে রিকশা ছিনতাই

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে এক রিকশাচালককে হত্যা করে তার রিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় যশোর কোতোয়ালি মডেল থানার ভাটপাড়া এলাকার প্রাইম ইটভাটা রোডে এ ঘটনা ঘটে। নিহত রিকশাচালকের নাম আলমগীর (৫৫)। তিনি যশোর সদর উপজেলার চাচড়া বড় মাদ্রাসা এলাকার মৃত রজব আলী দরবেশের ছেলে। বর্তমানে তিনি ঝুমঝুমপুর শ্মশানের পাশের একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পথচারী গোলাম রাব্বি ঘটনাস্থলে আলমগীরকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রিকশা ভাড়া করে তাকে ভাটপাড়া প্রাইম ইটভাটা রোড এলাকায় নিয়ে যায়। পরে ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করে তাকে আহত অবস্থায় ফেলে রেখে তার রিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:23 pm, Sunday, 15 March 2026
80 Time View