Jashore , Monday, 19 October 2026

যশোরে চিহ্নিত চোর ও চাঁদাবাজ মনিরুল ইসলাম সাগর আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরে চুরির চক্রের সদস্য এবং চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি মনিরুল ইসলাম সাগরকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক সাগর যশোর শহরের ষষ্ঠীতলা বুনোপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। রোববার সন্ধ্যায় শহরের মুজিব সড়ক এলাকায় জনসাধারণের সঙ্গে মারমুখী আচরণ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় মুজিব সড়ক এলাকায় সাগর স্থানীয় পথচারী ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখাচ্ছিলেন এবং একপর্যায়ে মারমুখী আচরণ শুরু করেন। এ সময় উপস্থিত স্থানীয় লোকজন তাকে হাতেনাতে ধরে আটক করেন এবং তাৎক্ষণিক পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাগরকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাগরের বিরুদ্ধে শহরের বিভিন্ন থানায় চুরির চক্র পরিচালনা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে। তিনি এলাকার একজন চিহ্নিত চোর ও অপরাধী হিসেবে পরিচিত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (২০ অক্টোবর) তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : Just Now
2 Time View