Jashore , Tuesday, 20 October 2026
সর্বশেষ:

যশোর সীমান্তে চোরাচালানি মালামাল আটক

নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। সোমবার বেনাপোল আইসিপি এলাকার সীমান্তবর্তী স্থানে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি’র একটি টহলদল সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে চোরাকারবারীদের ফেলে যাওয়া ৭৬টি ভারতীয় শাড়ী, ৩টি কম্বল, ০.৫ কেজি জিরা, ৭ প্যাকেট ফুসকা, ১.৫ কেজি কিসমিস এবং ১০১টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্তে অপরাধ ও চোরাচালান সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত বিজিবির এই ধরনের কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।#

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:11 pm, Monday, 19 October 2026
19 Time View