বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলযশোরে এতিম ও অসহায়দের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল

যশোরে এতিম ও অসহায়দের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে দুস্থ, অসহায় ও ছিন্নমূল এতিম শিশুদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের পৌর কমিউনিটি সেন্টারে জারা উন্নয়ন সংস্থার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কাজী বরকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার ভোর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দিন জ্যোতি, যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার আশিকুর রহমান এবং ঝিনাইদহের সরকারি মাহতাব উদ্দীন কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জারা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও জাতীয় নাগরিক পার্টি যশোরের প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান। দোয়া পরিচালনা করেন মাওলানা জহুরুল আলম।

ইফতার মাহফিলে বক্তারা বলেন, অসহায় ও এতিম শিশুদের সঙ্গে বসে একসঙ্গে ইফতার করতে পারা সত্যিই সৌভাগ্যের বিষয়। সমাজে অনেক সামর্থ্যবান মানুষ আছেন, যারা চাইলে এমন মানবিক আয়োজন করতে পারেন। সমাজের ছিন্নমূল ও পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই মানবিক দায়িত্ব।

বক্তারা আরও বলেন, জারা উন্নয়ন সংস্থার মতো উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়। সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ালে একটি সহমর্মী সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠান শেষে এতিম ও অসহায়দের সঙ্গে অংশগ্রহণকারীরা ইফতার করেন।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়