বুধবার, এপ্রিল ৮, ২০২৬
Homeঅপরাধঅনিয়মযশোর ইজিবাইক চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

যশোর ইজিবাইক চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে এক অজ্ঞাতনামা ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে নওয়াপাড়া পৌরসভার ইজিবাইক স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইক চুরির সন্দেহে কয়েকজন চালক ওই অজ্ঞাত ব্যক্তিকে আটক করে। পরে তাকে নওয়াপাড়া মডেল স্কুল সংলগ্ন গফুর মোল্লার একটি পরিত্যক্ত স্থানে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।

ঘটনার পর অভিযুক্তরা মরদেহ ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, গত ৬ এপ্রিল নওয়াপাড়া স্বাধীনতা চত্বর এলাকা থেকে শরিফুল ইসলাম মিল্টন নামের এক ব্যক্তির ইজিবাইক চুরি হয়। এ ঘটনার জেরে সন্দেহভাজন হিসেবে ওই ব্যক্তিকে আটক করে মারধর করা হয় বলে ধারণা করা হচ্ছে।

সংবাদ পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পুলিশ জানায়, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়