গাজীপুর কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ২দিন পর আরো ২ মরদেহ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

গাজীপুরের শ্রীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ২দিন পর আরো ২ মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো তিনজনে।ঘটনা তদন্তে কাজ করছে জেলা প্রশাসনের ৫ সদস্যের তদন্ত কমিটি। নিহতরা হলেন,

শ্রীপুর উপজেলার উজিলাব গ্রামের তাইজ উদ্দিনের ছেলে মো. আলমগীর, টাঙ্গাইলের আলালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মেকানিক্যাল ফিটার আশরাফ আলী ও কুমিল্লা জেলার তুলাতলী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে প্রসেস অপারেটর ফিটার নাসির উদ্দিন। দুপুরে পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার বিকেলে এএসএম কেমিক্যাল কারখানার হাইড্রোজেন পার অক্সাইড সেশনে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

মুহূর্তেই পাঁচতলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে।পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় ৪ ঘন্টা চেষ্টায় আগুন নির্বাপনে আনে।

ওই দিন রাতেই আলমগীর হোসেন নামে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় অবহেলা জনিত মৃত্যুর অভিযোগ এনে নিহতের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।