Jashore , Saturday, 17 October 2026
সর্বশেষ:
যশোরে মহাসপ্তমীতে জেলা পুলিশের ‘সম্প্রীতি শোভাযাত্রা’ বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা শৈক্যচিং মার্মা গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে যশোরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ঝিকরগাছায় জামায়াতের যুব ম্যারাথন অনুষ্ঠিত যশোর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ যশোর জিলা স্কুলে কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলে ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত বেনাপোলে অস্ত্র-গুলিসহ যুবক আটক যশোরে উম্মুল কুরা মডেল একাডেমির সিরাতুন্নবী উদ্‌যাপন ও পুরস্কার বিতরণ

যশোরে এসআরবির অভিযানে ৮টি ককটেল বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালনা করা বিশেষ অভিযানে যশোর শহরের শংকরপুর এলাকা থেকে ৮টি ককটেল সদৃশ বোমা উদ্ধার করেছে এসআরবি-৬।

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শংকরপুর বালির মাঠ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল শংকরপুর বালির মাঠে পৌঁছালে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে উক্ত স্থান তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ৮টি ককটেল সদৃশ বোমা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতসমূহ উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার উদ্দেশ্যে জব্দকৃত বোমাগুলো যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে এসআরবি-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার নাঈম উল হক জানান, নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত অপরাধী ও অস্ত্র-মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে বিশেষ টহল, চেকপোস্ট এবং অপরাধবিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজায় জনগণের নিরাপত্তা নিশ্চিত ও অবৈধ অস্ত্র-মাদক উদ্ধারে এসআরবি-র এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:11 pm, Friday, 16 October 2026
20 Time View