প্রেমিকের হাত ধরে পালিয়ে বিয়ে করার এক বছর পর লাশ হয়ে ফিরলেন সীমা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ফেনি জেলা প্রতিনিধি:- ফেনীর সোনাগাজীতে প্রেমিকের হাত ধরে পালিয়ে বিয়ে করার এক বছর পর লাশ হয়ে ফিরলেন সীমা। ঢাকায় ময়নাতদন্ত শেষে শুক্রবার (৩০ এপ্রিল) রাতে গ্রামের বাড়িতে সীমার লাশ দাফন করা হয়।গত বছরের ১০ রমজানে পরিবারের সবাইকে ফাঁকি দিয়ে পাশের এলাকার আকাশের সঙ্গে ঘর বেধে ছিলেন সীমা। সীমা সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরগোপালগাঁও গ্রামের ইটালি প্রবাসী ইব্রাহীমের মেয়ে। তার স্বামী বগাদানা ইউনিয়নের মৃত ওবায়দুল হকের ছোট ছেলে আবদুল্লাহ আল মাহমুদ আকাশ।জানা গেছে, এক বছর আগে আকাশের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে পালিয়ে বিয়ে করেন ফেনী শহরের জয়নাল হাজারী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সীমা। এরপর থেকে তারা ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার রাতে আকাশের মোবাইল নম্বর থেকে সীমার বাবাকে কল করে জানানো হয় তার মেয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে সীমার বাবা ইব্রাহীম ঢাকার উত্তর বাড্ডা এলাকায় ভাড়া বাসায় গিয়ে জানতে পারেন ভাটরা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। পরে মর্গ থেকে লাশ এনে শুক্রবার রাতে গ্রামের বাড়িতে সমাহিত করা হয়।