পটিয়ায় ৪ ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

জেলা প্রতিনিধি // পটিয়ায় ৪ ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দক্ষিণ ভূর্ষি পিছুর মাথা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পটিয়া পৌর সদরের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল এলাকার মো. হোসেনের পুত্র ইমরান হোসেন সাঈদ(২০), মো. সেলিমের পুত্র মো. ইয়াছিন(১৯), মো. আব্দুল মালেকের পুত্র মো. ইমরান (১৯), মো. বাবরের পুত্র মো. আরিফ।জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কমল মুন্সীর হাঠ থেকে সিএনজিযোগে উপজেলার ধলঘাট ইউনিয়নের ইশ্বরখাইন গ্রামে যাওয়ার জন্য দেড়শত টাকা দিয়ে ভাড়া করে। সিএনজিটি দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের পিছুর মাথা এলাকায় পৌছলে ছিনতাইকারীরা চালককে মারধর করে গলায় শিকল পেছিয়ে টাকা ও সিএনজি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় সিএনজি চালক চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা পটিয়া থানা পুলিশকে ৯৯৯ নাম্বারে ফোন করলে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় প্রথমে সাঈদ নামে এক ছিনতাইকারীকে ধৃত করে। তার স্বীকারোক্তি অনুযায়ী বাকী ৩জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। আরো দুই ছিনতাইকারী পলাতক রয়েছে বলে জানাগেছে। এসময় পুলিশ তাদের কাছ থেকে ২টি চাইনিজ চুরি, ৪টি মোবাইল, ১টি লোহার সিকল উদ্ধার করা হয়।পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, ছিনতাই করার সময় ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। পালিয়ে যাওয়া আরো ২ ছিনতাইকারী কে গ্রেফতারের চেষ্টা চলছে।