তরুণীকে যৌন নির্যাতন এবং ভিডিও ভাইরাল করার ঘটনায় ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বাপ্পি বিশ্বাস পশ্চিমবঙ্গ ভারত প্রতিনিধি// ভারতে বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতন এবং ভিডিও ভাইরাল করার ঘটনায় ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ।বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান তেজগাঁওয়ের ডিসি মোহাম্মদ শহিদুল্লাহ। তিনি বলেন, কেরালা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই ঘটনায় পাঁচজনকে আটকের বিষয়ে জানতে পেরেছেন তারা। আটকদের এক যুবকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। একজনের ফেইসবুক আইডি থেকে পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। তার নাম হৃদয় ওরফে “টিকটক হৃদয়”। বাকিরাও হাতিরঝিল এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য। এ ঘটনায় মানবপাচার আইনে মামলা হবে বলে জানায় পুলিশ। তিনি আরও বলেন, ফেইসবুকে ওই ভিডিও ছড়ানোর পর কয়েকটি সংবাদমাধ্যমেও খবর প্রকাশ হয়। তারপর কেরালা পুলিশ হৃদয় বাবুসহ পাঁচজনকে আটক করেছে বলে যোগাযোগ করে জানা গেছে। হৃদয় বাবু ও তাঁর সহযোগীরা সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সদস্য এবং তাঁরা বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে।এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মেয়েটির বাবা মানবপাচার ও পর্নোগ্রাফি আইনে হৃদয় বাবুসহ পাঁচজনকে আসামি করে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) মাধ্যমে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করে নির্যাতনের শিকার মেয়েটি ও নির্যাতনকারীদের দেশে আনার চেষ্টা করা হবে জানিয়েছে পুলিশ।গত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেইসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওটিতে দেখা যায় প্রায় ২০-২২ বছর বয়সী একটি মেয়েকে বিবস্ত্র করে ৩ থেকে ৪ জন যুবক ও একটি মেয়ে অমানুষিক শরীরিক ও যৌন নির্যাতন করছে। সাইবার প্যাট্রোলিংয়ের অংশ হিসেবে এটি পুলিশের নজরে আসে। পরে এ বিষয়ে তদন্ত শুরুর করে পুলিশ।