ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে জনরোষে এমপি, পিছু হটতে বাধ্য হলেন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার// ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে জনরোষে এমপি, পিছু হটতে বাধ্য হলেনভেঙে যাওয়া বাঁধ স্বেচ্ছাশ্রমে মেরামত করছিলেন স্থানীয়রা, এ সময় খুলনা-৬ আসনের সংসদ সদস্য উপস্থিত হলে জনতার তোপের মুখে পড়েন।স্বেচ্ছাশ্রমে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত খুলনার কয়রায় কপোতাক্ষ নদের পাড় মেরামতের সময়ে জনরোষে পড়েছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাবু। এমপি ঘটনাস্থলে আসলে ক্ষুব্ধ লোকজন বিক্ষোভ করেন।ঘূর্ণিঝড় ইয়াসের সময়ে নদীর পানির তোড়ে ওই স্থানটি ভেঙ্গে প্রায় ৩০টি গ্রাম তলিয়ে যায়। পানিবন্দি প্রায় ২৫ হাজার মানুষ। কয়রা উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয় জনগণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গত ৫ দিন ধরে বাঁধটি মেরামতের চেষ্টা করছেন। এরপর মঙ্গলবার বেলা ১১টার দিকে এমপি বাবু একটি ট্রলারে করে সেখানে পৌঁছালে তাকে দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠে বাঁধ মেরামতে কাজ করা এলাকাবাসী। তাকে পাড়ে নামতে বাধা দেন স্বেচ্ছাসেবকরা। এ সময় সংসদ সদস্যকে লক্ষ্য কাদা ছুড়ে মারা হয়।যদিও পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি সামগ্রিক বিষয় নিয়ে বক্তব্য দেন। পরে তিনি ভাঙ্গন মেরামতে নিয়োজিত জনগণের সাথে কাজ করার জন্য নামলে অনেকেই সেই স্থান ত্যাগ করেন।এ বিষয়ে খুলনা-৬ আসনের সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কাদা ছুড়ে মারার বিষয়টি অস্বীকার করে জানান সেখানে সবাই কাদার মধ্যে কাজ করছিলো। তবে, কাদা ছোড়ার মতো কোনও ঘটনা ঘটেনি বলেও দাবি করে স্থানীয় এ সংসদ সদস্য।স্থানীয়রা জানান, কয়রার দশহালিয়ার এই স্থানটি ১২ বছর আগে আইলার সময়ে ভেঙ্গে যায়। এরপর জনসাধারণই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধ মেরামত করে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনও উদ্যোগ নেয়নি।