দৌলতপুরে পীরের আস্তানায় এক ভক্তকে পিটিয়ে হত্যা, ৩৫ জনের নামে মামলা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যাণপুরে এক পীরের আস্তানায় রাশেদ (৩০) নামে এক ভক্তকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে।রাশেদ উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও হরিণগাছি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।পুলিশ ও নিহতের পরিবার জানায়, রাশেদ কল্যাণপুরের তছের উদ্দিন ফকিরের আস্তানায় খাদেম হিসাবে কাজ করে আসছিল। রবিবার একটি মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে আস্তানার ভিতরে পীরের অন্য ভক্তরা তাকে পিটিয়ে আহত করে ফেলে রাখে। বিকালে রাশেদ কে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেবার পথে সে মারা যায়। এসময় পীরের ভক্তরা রাশেদের লাশ পার্শবতী ভেড়ামারা স্বাস্থ্যকেন্দ্রে ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে আস্তানার পীর তছের উদ্দিন সহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫ জনের নামে দৌলতপুর থানায় মামলা করেছে।নিহতের বাবা আব্দুর রাজ্জাক মেম্বর জানান, তছের উদ্দিন একজন ভন্ড পীর সেজে মানুষকে ধোকা দিয়ে আসছে। নানা ধরনের কৌশল খাটিয়ে মানুষকে ভক্ত তৈরী করে নিজের স্বার্থ হাসিল করে চলেছে। তিনি আরো জানান মোবাইল চুরি বিষয়টি ছড়ানো হচ্ছে। আসলে রাশেদ হয়ত পীরের গোপন জারিজুরি দেখে ফেলেছে, তাই তাকে মেরে ফেলা হয়েছে।এ ব্যাপারে ঐ আস্তানার পীর তছের উদ্দিন ফকিরের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, ঘটনায় জড়িত থাকার দায়ে ঐ আস্তানা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা রাশেদ কে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছে।ছবির ক্যাপশন: পীররে আস্তানায় নিহত রাশেদ।