কুষ্টিয়ার খোকসায় পরিত্যক্ত একটি গ্রেনেড উদ্ধাররনি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কুষ্টিয়া জেলা প্রতিনিধি// মুক্তিযোদ্ধা মৃত স্বামী আব্দুর রহিম বিশ্বাসের স্ত্রী রিজিয়া খাতুন (৫৫) এক মাস আগে বসত ঘরের পিছনে শিমুল গাছ কাটতে গিয়ে যুদ্ধকালীন সময়ে ব্যবহৃত পরিত্যক্ত একটি গ্রেনেড পায়। উক্ত গ্রেনেড টি কাওকে না জানিয়ে নিজ ঘরের মাচার নিচে রেখে দেয়।

বোমা উদ্ধার

ঘটনার কিছু দিন বৃদ্ধার জামাই মহির স্থানিয় লোকজন কে জানায়।ঘটনা জানাজানি হওয়ায় বুধবার দুপুরে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ আশিকুর রহমান এর একটি টিম ঘটনা স্থলে গিয়ে পরিত্যক্ত গ্রেনেডটি উদ্ধার করে। পরে পুলিশ বসোয়া বাজারের পিছনে একটি খোলা জায়গায় বালি ভর্তি বালতিতে গ্রেনেড টি সতর্ক অবস্থায় পুতে রাখা হয়েছে।এ ব্যাপারে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, পরিত্যক্ত গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদ জায়গায় রাখা হয়েছে। স্থানীয় পুলিশ ও চকিদারের সমন্বয় ওটা পাহারাদার নিয়োগ করা হয়েছে। ঢাকা বোম ডিসপোজেবল ইউনিটকে আমন্ত্রণ জানানো হচ্ছে এসপি মহোদয় এর মাধ্যমে। উনারা আসলে এটাকে নিষ্ক্রিয় করা হবে।