কুষ্টিয়া বিশেষ প্রতিনিধি ঃ কুষ্টিয়া সীমান্তবর্তী দৌলতপুর উপজেলায় সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউনের আজ চতুর্থ দিন। দৌলতপুরের আশপাশ ঘুরে দেখা যায় লকডাউনের বালাই নেই গ্রাম এলাকায়। মানুষের মুখে নেই মাস্ক, গ্রামের লোকজন ভুগছে জ্বরে, পাওয়া যাচ্ছে না প্যারাসিটামল জাতীয় ঔষধ।
সাধারণ দিনের মতোই চলছে স্থানীয় হাট-বাজার যদিও সরকারী নির্দেশনা মানাতে মাঠে আছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ। কিন্তু অজানা কোন কারণে মানুষের মধ্যে নেই কোভিড-১৯, প্রাণঘাতি করোনা ভাইরাসের ভয়।
সরকারী বিধিনিষেধ অমান্য করে ঘরের বাহিরে আসছে মানুষ। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে দেখা গেছে শ্বাস কষ্ট, সর্দি জ্বর এর রোগীর ভিড়।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান দৌলতপুরে দিন দিন করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে।






