মানিক কুমার স্টাফ রিপোর্টার// কঠোর বিধিনিষেধের ১১তম দিনে রাজধানীর সড়কে বেড়েছে যানবাহন ও পথচারীদের ভিড়। বিভিন্ন পয়েন্টে যথারীতি বসেছে পুলিশের চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি। তবু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মানুষের চলাচল।অন্যান্য দিনের তুলনায় সড়কে যানবাহনের চাপ বেশি আজ। অ্যাম্বুলেন্স, পন্যবাহী যানবাহনসহ জরুরি সেবার আওতায় যেসব যানবাহন চলাচল করছে, সেগুলোর ব্যাপারে কিছুটা নমনীয় আইনশৃঙ্খলা বাহিনী।তবে অন্যান্য যানবাহন তল্লাশি করা হচ্ছে। মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করার পাশাপাশি মাস্ক ব্যবহার না করা, এক রিকশায় তিনজন বসা কিংবা বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ দেখাতে না পারলে জরিমানা করা হচ্ছে।পুলিশ জানিয়েছে, যারা বিধিনিষেধ না মেনে বাইরে বের হচ্ছেন, তাদের জরিমানার আওতায় আনা হচ্ছে। কিন্তু বিধিনিষেধ সত্ত্বেও কাজের সূত্রে কিংবা জরুরি প্রয়োজনে বাইরে বের হয়ে পুলিশি হয়রানির শিকার হওয়ারও অভিযোগ জানিয়েছেন অনেকেই।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।







