দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং এর অক্সিজেন সিলিন্ডার প্রদান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মোঃ ফরিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি (কুষ্টিয়া)ঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং লিঃ এর পক্ষ থেকে আলহাজ্ব বশির আহাম্মেদ (ব্যবস্থাপনা পরিচালক,ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং লিঃ) দৌলতপুরে করোনা-ভাইরাস মহামারী রোধে ১০টি অক্সিজেন সিলিন্ডার সেট প্রদান করেছেন। মঙ্গলবার সকাল ১০ টায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ তৌহিদুল হাসান তুহিনের হাতে আনুষ্ঠিানিক ভাবে হস্তান্তর করেন। ওয়েষ্টান ইঞ্জিনিয়ারিং লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব বশির আহাম্মেদ এর পক্ষে ছিলেন মোফাজ্জেল হক। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী এ্যাডভোকেট শরীফ উদ্দীন রিমন, এ্যাডভোকেট নজরুল ইসলাম, শিক্ষক মোঃ আমিনুজ্জামান মজনু, এছাড়াও গন্যমান্য ব্যাক্তিবর্গ ।