ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে তদন্ত কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার// ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের সঙ্গে এক অভিভাবকের ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে, এবার ভর্তি বাণিজ্যে অধ্যক্ষকে বাধ্য করার কথোপকথনের আরেক অডিও ফাঁস হলো।ভর্তি বাণিজ্য, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি-অনিয়মসহ নানা অভিযোগে এমনিতেই জেরবার রাজধানীর অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ।এসব বিতর্কের মধ্যেই অধ্যক্ষের ফোনালাপের অডিও ক্লিপ ফাঁস হয়ে যাওয়ায় ভাবমূর্তি সঙ্কটে ৭০ বছরের পুরনো এই বিদ্যাপীঠ।কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের সঙ্গে এক অভিভাবকের ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব খালেদা আক্তারকে সভাপতি করে দুই সদস্যের এই কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন বলেন,’যেহেতু আমাদেরকে তদন্ত কমিটি দেয়া হয়েছে, সেহেতু এটা করতেই হবে।’অধ্যক্ষের সঙ্গে অভিভাবকের ফোনালাপ ফাঁস হওয়ার পরই ফাঁস হলো আরেক অডিও। ভর্তি বাণিজ্যের সঙ্গে অধ্যক্ষকে বাধ্য করার কথোপকথন।এদিকে, এমন ফোনালাপের ঘটনায় ফরেনসিক তদন্তের দাবি জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার সুমন। আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেন,’ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে যদি বলা যায় যে, এ কথাগুলো সঠিক হয়ে থাকে, তাহলে একই সাথে ওনার ব্যক্তিগত কথোপকথন ফাঁস করার জন্য আইনের আওতায় আনতে হবে।’এর আগে ভিকারুননিসার উন্নয়ন প্রকল্পে দুর্নীতি নিয়েও তদন্ত শুরু করে ইইউ।