কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার// জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড থাকলেও, নির্বাচন কমিশনের তালিকায় মৃত। তাই ভোটার হালনাগাদের সময় নাম বাদ পড়েছে সার্ভার থেকে। রাজশাহীতে টিকা ক্যাম্পেইন শুরুর পর মিলেছে এমন তথ্য। এদিকে হিড়িক পড়েছে নতুন ভোটার হতে। জমা পড়ছে ভুল সংশোধন, স্থান পরিবর্তন ও হারানো আইডি কার্ড ফিরে পাওয়ার আবেদনপত্রও।মুক্তিযোদ্ধা আবুল কাশেম। স্ত্রীকে করোনা টিকা দিতে ব্যর্থ হওয়ার পর নির্বাচন কমিশনে এসে জানতে পারেন বছর দুই আগেই তার স্ত্রীকে মৃত ঘোষণা করা হয়েছে কমিশনের সার্ভারে।এছাড়া হারানো আইডি কার্ড ফিরে পেতে এসে মরিয়ম বেগমও জানতে পারেন তাকেও মৃত দেখানো হয়েছে। নাম নেই কমিশনের তালিকায়।সম্প্রতি গণটিকা কার্যক্রম শুরুর পর থেকে ধরা পড়েছে এমন সব তথ্য। এছাড়া হিড়িক পড়েছে নতুন ভোটার হতেও। জমা পড়ছে ভুল সংশোধন, স্থান পরিবর্তন ও হারানো আইডি কার্ড ফিরে পাওয়ার আবেদনপত্র।সংশ্লিষ্টরা বলছেন, জীবিত ব্যক্তিকে মৃত দেখানো কারণ হচ্ছে ভোটার হালনাগাদের সময় ভুল তথ্য দেয়া। যেগুলো সংশোধনের জন্য চেষ্টা করছে নির্বাচন কমিশন।গেল মাসে রাজশাহীতে নতুন ভোটার নিবন্ধন হয়েছে ২ হাজার ৮২৩ জন। আর হারানো পরিচয়পত্রের অনুমোদন দেয়া হয়েছে ১২ হাজার ১২৪টি।







