প্রধান শিক্ষক একই স্কুলের সহকারী শিক্ষিকাকে ধর্ষণ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

গাজীপুর জেলা প্রতিনিধি// গাজীপুরে এক স্কুল এন্ড কলেজের পরিচালক ও প্রধান শিক্ষক একই স্কুলের সহকারী শিক্ষিকাকে ধর্ষণ করে সেই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে।

এমন অভিযোগ তুলে ভিকটিম নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জয়দেবপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।মামলার আসামী ময়মনসিংহের ভালুকা থানার ডাকাতিয়া গ্রামের সাদেকুল ইসলাম সেলিম (৪০)। তিনি বর্তমানে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের সৃজনশীল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক।মামলা দায়েরের পর এখনো গ্রেপ্তার হয়নি ওই শিক্ষক।মামলার বিবরণে জানা যায়, গত ৬ মাস ধরে ভিকটিম সৃজনশীল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা হিসাবে কর্মরত আছেন। ভিকটিমের এবং অভিযুক্ত প্রধান শিক্ষকের কর্মস্থল একই রুম হওয়ার সুবাধে প্রায়ই উত্যক্ত এবং কু-প্রস্তাব দিতো। এতে রাজি না হওয়ায় গত ২৭ জুন শিক্ষকরা স্কুল থেকে চলে যাওয়ার পর বাদীর কর্মস্থলে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট তৈরি করা অবস্থায় অফিস কক্ষের দরজা বন্ধ করে জোর পূর্বক ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে।পরবর্তীতে গত ১২ জুলাই অফিস রুমে থাকা অবস্থায় ওই শিক্ষক ইতিপূর্বের ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার ভয় ভীতি দেখিয়ে পুনরায় ধর্ষণ করে।এরপর থেকে অবৈধভাবে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখার জন্য ভিকটিমকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ভাইরালসহ বিভিন্ন রকম ভয় ভীতি ও হুমকি অব্যাহত রাখে। এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে জয়দেবপুর থানায় গত ১ অক্টোবর একটি ধর্ষণ মামলা দায়ের করেন।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন একাত্তরকে জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা হয়েছে। আসামী বর্তমানে পলাতক রয়েছে, তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।