চক্রের ৪ সদস্য আটক আয়রন-জুসার মেশিনে ৭ কোটি টাকার স্বর্ণ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ডা. ওমর আলী সিলেট বিভাগীয় সংবাদদাতা// আয়রন-জুসার মেশিনে ৭ কোটি টাকার স্বর্ণঅভিনব পন্থায় ইস্ত্রি মেশিনের যন্ত্রাংশ ঢালাই করে দুবাই থেকে বাংলাদেশ পাচার হচ্ছে স্বর্ণ।

শুধু তাই নয়, জুসার মেশিনের পার্টস বদল করে স্বর্ণ গলিয়ে তা পাচার হচ্ছে দেশে। এমনই এক পাচারকারী চক্রের চার সদস্যকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।সোমবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১ কেজি ২২০ গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দাদের একটি দল।

সকাল ৯টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে আসা চার যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা। পাচারকারীরা আয়রন মেশিন ও জুসার মেশিনের নিচে স্বর্ণগুলো ঢালাই করে বহন করছিলেন বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।

গ্রেপ্তারকৃতরা হলেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জের শেখ মো. জাহিদ, কানাইঘাটের কায়স্থগ্রামের আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, কেউরিয়া হাওরের মনতাজ আলীর ছেলে বশির উদ্দিন ও বাঁশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ।

বিষয়টি নিশ্চিত করে ওসমানী বিমানবন্দরের শুল্ক গোয়েন্দার উপ কমিশনার মো. আল-আমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা আয়রন মেশিন ও জুসার মেশিনের নিচে স্বর্ণ ঢালাই করে সিলেটে নিয়ে আসেন। তাদের চলাফেরায় সন্দেহ হলে তাদের মালামাল তল্লাশি করে স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।