দেশে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদন:-দেশে মহামারি করোনাভাইরাস সংক্রমণ আবারও উদ্বেগজনক হারে বাড়ছে। গত সপ্তাহের তুলনায় শনাক্ত ১১৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এক সপ্তাহ ১ লাখ ৩৪ হাজারেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। যা তার আগের সপ্তাহের তুলনায় আড়াই শতাংশ বেশি। নুমনা পরীক্ষা বিবেচনায় এক সপ্তাহে ৬ হাজার ৩০০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে যা আগের সপ্তাহের তুলনায় ৩ হাজার ৩৭৬ জন বেশি।

সপ্তাহ ব্যবধানে ১১৫ শতাংশ বেশি রোগী শনাক্ত হয়েছে। গত তিন সপ্তাহে ধারাবাহিকভাবে নমুনা পরীক্ষা বেড়েছে। নুমনা পরীক্ষা বিবেচনায় এক সপ্তাহে ৬ হাজার ৩০০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৩ হাজার ৩৭৬ জন বেশি। সপ্তাহ ব্যবধানে ১১৫ শতাংশ বেশি রোগী শনাক্ত হয়েছে।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ।ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ই মার্চ। এরপর বিভিন্ন সময় করোনার সংক্রমণ কমবেশি হয়েছে।

তবে চলতি বছরের মে মাসের শেষের দিকে দেশে করোনার ডেল্টা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে। গত আগস্টের প্রথম দিকে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু উভয়ই কমতে শুরু করে।