২৪ বিশিষ্ট নাগরিককে একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- ভাষা আন্দোলন ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২৪ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক তুলে দেয়া হয়েছে।

রবিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।ভাষা আন্দোলনের বিশেষ অবদানে মরণোত্তর একুশে পদক পেলেন মোস্তফা এম এ মতিন, মির্জা তোফাজ্জল হোসেন।

এছাড়াও মরণোত্তর পদক পেলেন অভিনেতা খালেদ মাহমুদ খান। শিল্পকলার নৃত্যে পান জিনাত বরকতউল্লাহ সংগীতে মরণোত্তর নজরুল ইসলাম বাবু, ইকবাল আহমেদ ও মাহমুদুর রহমান বেণু, অভিনয়ে আফজাল হোসেন, মাসুম আজিজ।মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য একুশে পদকে ভূষিত হলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী পান মরণোত্তর পদক।

কিউ এ বি এম রহমান ও আমজাদ আলী খন্দকার।সাংবাদিকতায় এবার একুশে পদক পান এম এ মালেক, বিজ্ঞান ও প্রযুক্তিতে মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাজ সেবায় একুশে পদকে ভূষিত হয়েছেন এস এম আব্রাহাম লিংকন ও সংঘরাজ জ্ঞানশ্রী মহাথের। শিক্ষায় একুশে পদক পান অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ।

ভাষা সাহিত্যে একুশে পদক পান কবি কামাল চৌধুরী এবং ঝর্ণা দাশ পুরকায়স্ত। গবেষণায় বিশেষ অবদানে একুশে পদক পান ড. মো আবদুস সাত্তার মন্ডল, দলগত পদক পান ড. সাহানাজ সুলতানা ও ড. জান্নাতুল ফেরদৌস।নীতিমালা অনুযায়ী, নির্বাচিত প্রত্যেককে এককালীন নগদ ৪ লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়। ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে।

বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেয়া শুরু হয়।