Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

নাপা সিরাপ ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশু মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার মা

শাহ আলম ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তাদের বাবা একটা মামলা দায়ের করে।

সেই মামলার জের ধরে মা লিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিমা স্বীকার করেছে যে, সে মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যা করেন।দুই শিশুর বাবা ইসমাঈল হোসেন বাদী হয়ে গত বুধবার মাঝরাতে লিমা বেগম ও তার প্রেমিক সফিউল্লার বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ লিমা বেগমকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (১৭ই মার্চ) সকালে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, লিমা আশুগঞ্জের একটি চালকলে কাজ করেন। সেখানে আরেক শ্রমিক সফিউল্লার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।এরই জেরে গত ১০ই মার্চ মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে ইয়াছিন ও মোরসালিনকে হত্যা করেন লিমা বেগম।

মৃত্যুর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নাপা সিরাপের রিঅ্যাকশন বলে প্রচার চালান।মারা যাওয়া দুই শিশু হলো আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫)।লিমার প্রেমিক সফিউল্লাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:37 pm, Thursday, 17 March 2022
25 Time View