মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- রাজধানীর কল্যাণপুর নতুন বাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (২০ মার্চ) রাত ৮টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগু্ন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে।
তাদের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার পরপরই তা বস্তির বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। অনেকেই ঘরের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।







