Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

নির্বাচন কমিশন পুনর্গঠনে ২০শে ডিসেম্বর থেকে সংলাপ শুরু

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- নতুন নির্বাচন কমিশন গঠনে আগামী ২০শে ডিসেম্বর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।

মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ।

২০শে ডিসেম্বর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন ইসি গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সঙ্গেই বৈঠকে বসবেন রাষ্ট্রপতি। তবে, স্বল্প সময়ের মধ্যেই সংলাপ শেষ করার প্রস্তুতি রয়েছে।

একদিনে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে পারেন রাষ্ট্রপতি।তবে, দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির সঙ্গে রাষ্ট্রপতি কবে সংলাপে বসবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

এমন সংলাপের মাধ্যমে সার্চ কমিটি গঠন করে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এই কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে। তাই নতুন ইসি নিয়োগে সংলাপের প্রস্তুতি নিচ্ছেন রাষ্ট্রপতি।

সংবিধানে কমিশন গঠনে আইন প্রণয়নের কথা উল্লেখ আছে। তবে এ-সংক্রান্ত আইন এখনো দেশে হয়নি। এ পরিস্থিতিতে গত দুই মেয়াদে রাষ্ট্রপতি আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠন করেন।

ওই কমিটি সম্ভাব্য ব্যক্তিদের তালিকা তৈরি করার পর রাষ্ট্রপতি সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগ দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:08 pm, Tuesday, 14 December 2021
18 Time View