Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:

যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি সফল অভিযানে ৩৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ও সন্ধ্যায় চৌগাছা এবং কোতোয়ালী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় সোমবার বিকেলে চৌগাছা থানার ফুলসারা ইউনিয়নের আফরা (চন্দ্রপুর) এলাকায়। ডিবি পুলিশের এসআই (নিঃ) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম আফরা গ্রামের একটি পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— আফরা গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে মো. টিটো মিয়া ওরফে ঘ্যানা টিটো (৪১) এবং যশোর কোতোয়ালী থানার চুড়ামনকাঠি ইউনিয়নের কমলাপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে মো. মাসুদুর রহমান (২৮)।

পরবর্তীতে একই দিন সন্ধ্যায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন ডিবি পুলিশের এসআই (নিঃ) শিবু মন্ডল ও তাঁর সঙ্গী টিম। কোতোয়ালী মডেল থানার চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল এলাকায় একটি কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— রূপদিয়া ও সাড়াপোল এলাকার শাহজাহান গাজীর ছেলে আবু সাঈদ (৪২) এবং একই এলাকার মো. আদু বিশ্বাসের ছেলে মো. রুহুল আমিন বিশ্বাস (৩৫)।

অভিযানে উদ্ধারকৃত ৩৫০ পিস ইয়াবাসহ আটককৃত চার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের শেষে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:22 pm, Tuesday, 27 October 2026
17 Time View