Jashore , Wednesday, 28 October 2026
সর্বশেষ:
টুপটুপ রিসোর্টে আগুন: ১১ দিন পর পাশাপাশি কবরে শায়িত একই পরিবারের ৪ জন জনগণকে সঙ্গে নিয়ে এক দফা দাবির হুঁশিয়ারি জামায়াত নেতার যশোরে এক কেজি গাঁজাসহ আটক ১ যশোরে পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতে দুর্নীতি রোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: রুহুল কবির রিজভী জাপানিদের বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

যশোরে পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
যশোরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা) মহোদয়ের সভাপতিত্বে এই মাসিক অপরাধ পর্যালোচনা সভা করা হয়।

সভায় জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণমূলক কার্যক্রম, নিয়মিত মামলা রুজু ও নিস্পত্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাসমূহের তদন্তের অগ্রগতি খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ও পিপিএম (সেবা) মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন, মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক। এছাড়াও সিআইডি, পিবিআই এবং যশোর জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন ও দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ সভায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 49 Minutes Ago
6 Time View