Jashore , Tuesday, 27 October 2026
সর্বশেষ:
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে যশোরে এনডিএফ’র বিক্ষোভ ও সমাবেশ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা ও অবরুদ্ধ করার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা যশোরে ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত সকালে প্রভাতী ট্রেন চালুসহ ৬ দফা দাবিতে রেলপথমন্ত্রীকে যশোর সংগ্রাম কমিটির স্মারকলিপি যশোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর মার্শাল আর্ট ইভেন্টে পৌরসভা দল বাছাই সম্পন্ন যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে পৃথক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, প্রসাধনী ও খাদ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বেনাপোল আইসিপি বিজিবি টহল দল সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৮৮ হাজার ২০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি চৌকস টহল দল বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ১০৭টি ভারতীয় শাড়ি, ১টি কম্বল, ১৩টি চাদর, ১৫ প্যাকেট ফুসকা, ১ কেজি কিসমিস, ২৪১টি চকলেট এবং ২৪৫টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, এই বিশেষ তৎপরতার ফলেই নিয়মিতভাবে সীমান্তে বিভিন্ন চোরাচালানি মালামাল ও মাদক জব্দ করা সম্ভব হচ্ছে। দেশের স্বার্থে এবং সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 28 Minutes Ago
11 Time View