Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
যশোরে ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে এনসিপির লিফলেট বিতরণ আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যশোরে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ

আইডিইএক্স ২০২৭-এ অংশ নিতে তারেক রহমানকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ও সম্মেলন আইডিইএক্স ২০২৭-এর ১৮তম সংস্করণে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। একই সঙ্গে নৌ প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক প্রদর্শনী এনএভিডিইএক্স ২০২৭-এর অষ্টম সংস্করণেও অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, আগামী বছরের ২৫ থেকে ২৯ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) প্রদর্শনী দুটি অনুষ্ঠিত হবে।

স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সর্বশেষ অগ্রগতি, প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরার আন্তর্জাতিক মঞ্চ হিসেবে পরিচিত আইডিইএক্স ও এনএভিডিইএক্স। এসব প্রদর্শনীতে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতের আন্তর্জাতিক সংস্থা, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেবেন।

আমন্ত্রণ জানিয়ে ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি এই গুরুত্বপূর্ণ আয়োজনকে আরও সমৃদ্ধ করবে এবং প্রদর্শনীর সাফল্যে অর্থবহ অবদান রাখবে। এ সময় তিনি প্রধানমন্ত্রীর প্রতি তাঁর সর্বোচ্চ সম্মান ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 37 Minutes Ago
7 Time View