Jashore , Monday, 26 October 2026
সর্বশেষ:
খুলনায় আতঙ্কের নাম ‘বি কোম্পানি’: আড়ালে সন্ত্রাসী তাণ্ডব ও রাজনৈতিক ছত্রছায়া যশোরে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু নিহত; আহত বাবা চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ মাস পর খুলছে সেন্টমার্টিন: পর্যটকদের জন্য নতুন নিয়ম ও শত টাকা ফি নির্ধারণ যশোরে অনুমতি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় মালামাল আটক দীর্ঘ প্রতীক্ষার পর ন্যানো-ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির গবেষক ড. জাভেদ যশোরে কলিমুদ্দিন সরদার ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাক্যাম্প অনুষ্ঠিত

চুরির অপবাদে কিশোর স্বাধীনকে হত্যা: বিচারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
যশোরে ডাব চুরির অপবাদে বেধড়ক মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত কিশোর স্বাধীন (১৬) হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের মা সুমাইয়া আক্তার। একই সঙ্গে মামলার অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত এবং শোকার্ত পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তিনি। এ সময় ছেলের ওপর চালানো নির্মম নির্যাতন ও মৃত্যুর ঘটনা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের মা সুমাইয়া আক্তার।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৮ অক্টোবর তাঁর ছেলে স্বাধীন ফুপার সঙ্গে পূজামণ্ডপ দেখতে বাড়ি থেকে বের হয়। ওই সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি স্বাধীনকে ডাব চুরির অপবাদ দিয়ে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলেও স্থানীয় কয়েকজন নারী ও পুরুষ তাতে বাধা দেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হলেও মূল অভিযুক্তদের এখনো পুরোপুরি আইনের আওতায় না আনায় চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তারা।

সংবাদ সম্মেলনে সুমাইয়া আক্তার বলেন, ‘আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। যারা আমার ছেলেকে নির্মমভাবে মারধর করেছে, তাদের সবাইকে খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে। মামলার এজাহারভুক্ত আসামিদের পাশাপাশি অজ্ঞাতনামা যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।’ তিনি আরও জানান, কোনো নিরপরাধ মানুষকে হয়রানি না করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

ছেলের মৃত্যুর পর থেকে আসামিপক্ষ ও প্রভাবশালী মহলের হুমকির আশঙ্কায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে উল্লেখ করে প্রশাসনের কাছে পরিবারের জানমালের নিরাপত্তা দাবি করেন সুমাইয়া আক্তার।

সংবাদ সম্মেলনে এ সময় শ্রাবণী, মৌ, সুমি, পান্না ও জেসমিনসহ নিহতের পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে স্বাধীন হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িত সব অপরাধীর দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহতের মা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 20 Minutes Ago
14 Time View